মালদা

প্রচারের শেষ বেলায় তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিনেত্রী শতাব্দী রায়ের রোড শো মালদা জেলায়

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের শেষ দিনে অর্থাৎ শনিবার শেষ প্রচার অভিযানে ঝাপিয়ে পড়ল বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামলেন সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের জহুরা তলা, রায়পুর, গোপালপুর, যদুপুর এক ও দুই নং গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে রোড শো করে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী প্রতিভা সিং-এর হয়ে ভোট প্রচার করেন। সেই সঙ্গে প্রচারের ফাঁকে গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় আম বাগান দেখে থেমে যান অভিনেত্রী। তুলে নেন একটি আম। আম হাতে পেয়ে খুশি সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। মালদা জেলার আম যে বিখ্যাত তা তিনি হাসির মধ্য দিয়ে বুঝিয়ে দেন।

          তীব্র দাবদহে মাঝে ভোট প্রচারে শতাব্দী রায় ক্লান্ত মুখে জানালেন, তিনি দুই দিন ধরে এভাবেই রোড শো করে চলেছেন। প্রচন্ড গরমে তিনি বেশ ক্লান্ত। তবে এই নির্বাচনে মানুষ যে সরকারের দ্বারা উপকৃত তা তিনি রাস্তা ঘাট, সাইকেল দেখে বুঝতে পারছেন। তার আশা এই নির্বাচনে মানুষ ভোট বাক্সের মধ্য দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/H4zBMGzYYxY